প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
নারায়ণগঞ্জে বসতবাড়িতে ডাকাতি,স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চালাকচর এলাকায় এক বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত মো. জলিলের বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরে ঢুকে ধারালো দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুই ভরি স্বর্ণালঙ্কার, চার ভরি রুপার গহনা, নগদ ২০ হাজার টাকা, একটি মোবাইল ফোন, একটি কম্বল ও দুটি লাইট নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV